বার্তা ডেস্কঃ-

টাঙ্গাইলের মধুপুরে চাঁনপুর রাবার বাগানের শ্রমিক-কর্মচারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, মধুপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকরা মধুপুরের সব রাবার বাগানের মেয়াদোত্তীর্ণ ট্রেড ইউনিয়ন কমিটি গঠনতন্ত্র অনুযায়ী নতুন করে গঠনের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের যৌক্তিক ও ন্যায্য অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. উবায়দুল্লাহ, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ আলী, কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম এবং মধুপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. চান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর উপজেলা শ্রমিকদলের সহসভাপতি মো. মাসুদ হাসান তালুকদার। এ সময় উপজেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রাবার বাগানের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য পাওনা ও কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ হয়ে থাকা ট্রেড ইউনিয়ন কমিটিগুলো গঠনতন্ত্রের বিধান অনুযায়ী পুনর্গঠন করা হলে শ্রমিকদের প্রতিনিধিত্ব আরও কার্যকর হবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের পথ সুগম হবে। সমাবেশ থেকে শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়