স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার কাইতকাই মধ্যপাড়া এলাকায় বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মুসল্লিরা।
এ সময় মসজিদ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা বায়তুল আকসা জামে মসজিদটি সুন্দর ও পরিকল্পিতভাবে নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।