স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মধুপুরে সকালে হাঁটতে বের হওয়া এক নারীর পথরোধ করে গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার টুনিয়াবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী রিতা জানান, প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি হাঁটতে বের হন। টুনিয়াবাড়ী মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার পথরোধ করেন। একপর্যায়ে তারা জোরপূর্বক তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করেন। রিতা বলেন, “হঠাৎ করে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে আমার পথরোধ করে। পরে জোরপূর্বক আমার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে চলে যায়। এতে আমি খুবই আতঙ্কিত হয়ে পড়ি।”ঘটনার পর ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সকালে হাঁটতে বের হওয়া নারী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে রিতা জানান, তিনি মামলা করার জন্য মধুপুর থানায় যাচ্ছেন। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ওই এলাকায় পুলিশের নজরদারি ও টহল জোরদারের দাবি জানিয়েছেন। এঘটনায় মধুপুর থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মধুপুর
মধুপুরে পথরোধ করে নারীর গলার চেইন ও কানের দুল ছিনতাই
Abdul Hamid
|
19 September, 2026, 03:03 AM
|
167 বার পঠিত
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।