বিশেষ প্রতিবেদক:: "একটি করে বৃক্ষ রোপণ করবো জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" প্রতিপাদ্যে বরাবরের মতো এবারেও বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করেছেন নবজাগরণ সমাজ সেবা সংঘ এর উদ্যোমী তরুণরা।
শনিবার (৪ জুলাই) সকাল দশ ঘটিকায় আমিল ত্রি মোহনায় সৌন্দর্য বর্ধক কৃষ্ণচূড়া গাছ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপণ অভিযানের উদ্ধোদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবজাগরণ সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল, জুলাই যোদ্ধা খালিদ মঞ্জিল মুজাহিদ ও কোষাধ্যক্ষ সাইফুদ্দিন এর আগে দেবীপুর বটতলা নূরানী মাদ্রাসায় কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সিংগারবাড়ী মোড়, বেলুটিয়া- সিংগারবাড়ী সংযোগস্থল তাইজাকুড়ি কূলের পাশে শিমুল গাছ রোপন করা হয়। সোমবার (৫ জুলাই) পূর্বাহ্ণে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ছায়া প্রদানকারী বৃক্ষ কাঠ বাদাম ও বকুল ফুল গাছ রোপন করা হয়। একই দিনে বাসুদেববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এ পরিবেশ বন্ধু গাছ রোপণ করা হয়। (৮ জুলাই) সিংগারবাড়ী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণ, আমিল নূরানী মাদ্রাসায় ও প্রজাপুর ঈদগাহ মাঠ এবং প্রজাপুর বাইতুল আখের কবরস্থান প্রাঙ্গণে গাছ রোপন করা হয়। সপ্তাহজুড়ে বৃক্ষ রোপণ করে এলাকায় সাড়া ফেলেছে নবজাগরণ সমাজ সেবা সংঘ।
উক্ত বৃক্ষ রোপণ অভিযানে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন নবজাগরণ সমাজ সেবা সংঘের সভাপতি সাইফুল ইসলাম (সাংবাদিক), গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব আফজাল হোসেন, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা কেন্দ্রের আমিনুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম, নবজাগরণ সমাজ সেবা সংঘের সদস্য মমিনুল ইসলাম, বটতলা নূরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা শামসুল হক, আতিকুল ইসলাম সহ স্থানীয় ও তরুণ সমাজের একাংশ।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।