স্টাফ রিপোর্টার:: মধুপুরে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া, হামসহ সংক্রামক রোগের ঝুঁকি কমানোর জন্য মধুপুরসহ দেশব্যাপি একযোগে রোববার (২৮ জুন) সকাল আটটায় এই কর্মসুচি উদ্ভোধন করা হয়।
এই কর্মসুচির আওতায় ৬মাস থেকে ১১মাস বয়সি শিশুদের নীল ক্যাপসুল এবং ১২মাস থেকে ৫৯মাস (এক বছর থেকে পাঁচ বছর) বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নে ১৪৫টি এবং মধুপুর পৌরসভার ৩৩টি কেন্দ্রের মাধ্যমে ৩৯ হাজার ৪২৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যে সকল শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোতে ব্যার্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়নের নির্দিষ্ট টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে।
মধুপুর উপজেলা পরিষদ চত্বরে অস্থায়িভাবে স্থাপিত টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জল বৈরাগীসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।