মো. সেলিম হোসেন :
‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলা থানা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সেক্রেটারি ইদ্রিস হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।