স্টাফ রিপোর্টার: মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী  নারীর নাম ভোলা রানী দাস সে পৌরসভার চারালজানি এলাকার  মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। তিনি মধুপুর পৌর সভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিল।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে মধুপুর পৌর সভার পরিচ্ছন্নতাকর্মী ভোলা রানী দাস প্রতিদিনের মতো সকালে অফিস পরিস্কার করতে আসে। অফিস পরিস্কার করাকালীন সময়ে সে  অফিসের ৩য় তলায় পরিচ্ছন্নতা করতে ছিল, এমন সময় অফিসের পাশের গাছে বেল দেখে পৌরসভার কাজে রক্ষিত এসএস পাইপ দিয়ে বেল পারতে গেলে পাইপটি ফসকে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে লাগলে সাথে সাথেই বৈদ্যুতিক শকে ঘটনাস্হলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহত নারী মধুপুর পৌর সভার ৬ নং ওয়ার্ডের  চারালজানি এলাকার  মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। সে মধুপুর পৌর সভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিল।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং আইনগত সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে।