স্টাফ রিপোর্টার:: ঈদ উল ফিতর পরবর্তী সময়ে চিত্তবিনোদনের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, অরণখোলা ইউনিয়ন শাখার আয়োজনে এক সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে অরণখোলা ইউনিয়নের ঘুঘুর বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী আমরীতলা মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন অরণখোলা ইউনিয়ন ও কুড়াগাছা ইউনিয়ন। খেলার শুরুতে গোল করে এগিয়ে যায় কুড়াগাছা ইউনিয়ন। প্রথমার্ধের শেষের দিকে গোল পরিশোধ করে সমতায় আসে অরণখোলা ইউনিয়ন। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে সমতা বিরাজ করে। এরপরে ট্রাইব্রেকারে কুড়াগাছা ইউনিয়ন ৫-৪ গোলে অরণখোলা ইউনিয়নকে পরাজিত করে জয় লাভ করে। খেলা পরিচালনা করেন ইসলামি ছাত্রশিবির মধুপুর উপজেলা শাখার এইচআরডি সম্পাদক মো. আল আমিন আবরার।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মধুপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইমরান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবির মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ নাহিদ হাসান ও বায়তুল মাল সম্পাদক মে. জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন - বাংলাদেশ জামায়াতে ইসলামী অরণখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও মধুপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোল্লা মামুন আজাদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী অরণখোলা ইউনিয়নের আমির মো. সুহাইল আল মাসুদসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ ও দর্শকবৃন্দ।
ঈদ উল ফিতরে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ যেন এক অঘোষিত ঈদ পূর্ন মিলনীতে রূপ নেয়। ফুটবল কাছে পেয়ে শৈশবের রোমাঞ্চকর স্মৃতির কথা স্বরন করেন সাবেক শিবির ভাইয়েরা। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠন করা আমাদের লক্ষ্য। এছাড়া খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা ও বিনোদনের পাশাপাশি মানুষের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও দলগত সংহতি এবং নিয়মবর্তিতা তৈরি হয়। যা আমাদের জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করার পাথেয় জেগায়। পরিশেষে অতিথিরা জয়ী এবং পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।