স্টাফ রিপোর্টার:: তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার নিমিত্তে মধুপুরে ইসলামি ছাত্রশিবির গোলাবাড়ি ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড সেটআপ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭মার্চ) গোলাবাড়ি ইউনিয়নের আন নূর সায়েন্টিফিক মাদ্রাসার হলরুমে ইসলামি ছাত্রশিবির গোলাবাড়ি ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড সেট আপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির গোলাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি খালিদ মঞ্জিল মুজাহিদের সভাপতিত্বে ও মধুপুর উপজেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা এইচ আরডি সম্পাদক আল আমিন আবরার, গোলাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমান ও সমাপনী বক্তব্য রাখেন গোলাবাড়ি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি খালিদ মঞ্জিল মুজাহিদ। এসময় উপস্থিত ছিলেন, গোলাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মধুপুর উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল মো: শফিকুল ইসলাম ও ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ। 

উক্ত প্রোগ্রামে আল আমিন আবরার ছাত্র আন্দোলনের বর্তমান চ্যালেঞ্জ ও দায়িত্ব বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে তিনি ছাত্রশিবিরের কর্মীদের ওপর নতুন দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষের দিকে উপস্থিত কর্মীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ভাইদের মধ্যে দায়িত্ব বন্টন বা সেট আপ প্রদান করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের ইতি টানা হয়।