স্টাফ রিপোর্টার:: মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৯ ডিসেম্বর )  সকাল  ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনে'র সভাপতিত্বে এ আঈনশৃঙ্খলা কমিটির আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন , মধুপুর থানা অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল,  উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম ভুইয়া, প্রাণী সম্সদ কর্মকর্তা শহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান , উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান,  সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন,,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী( জনস্বাস্থ্য)  কর্মকর্তা ইমরান হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আলী,টি আইবির সভাপতি  আব্দুল মালেক বিএসসি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ,ছাত্র প্রতিনিধি জীম, বিভিন্ন দপ্তরের প্রধানগন, গণমাধ্যম কর্মী ,  বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,  বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্য গণ। 
সভায় মাদক, জুয়া, বাল্য বিবাহ,অবৈধ ভাবে ফসলি জমি হতে মাটি কাটা রোধ,  যানজট সহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন যানজট নিরসন উপলক্ষে  বলেন ফুটপাত দখল করে যারা অবৈধভাবে  স্হাপনা নির্মাণ করেছে তাদেরকে কয়েকদিনের মধ্যেই উচ্ছেদ করা হবে। শহরের গুরুত্বপূর্ণ স্হানে সিসি ক্যামেরা স্হাপন করা হচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই পুরো শহরে ৩০ টি সিসি ক্যামেরা স্হাপন করা  হবে।