স্টাফ রিপোর্টার:: মধুপুর পৌর ভবনের তৃতীয় তলা সম্প্রসারণের শুভ উদ্বোধন করা হয় । গতকাল বুধবার বিকেল ৪ ঘটিকায় এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পৌর ভবনের তৃতীয় তলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রশাসক ও মধুপুর পৌরসভা প্রশাসক মোহাম্মদ জুবায়ের হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে মোঃ জুবায়ের হোসেন বলেন মধুপুর পৌর ভবনের তৃতীয় তলায় একটি অংশ যেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সে জায়গাটাতে পৌরসভার স্টাফ দের জন্য একটি মিনি পার্কের ব্যবস্থা করা যায় কিনা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে আশা ব্যক্ত করেন।
ভবনটির শুভ উদ্বোধন করেন মধুপুরের কর্ম কর্মবীর খেত প্রশাসক মোঃ জুবায়ের হোসেন । সাথে ছিলেন মধুপুরের নবাগত ওসি মোঃ জাফর ইকবাল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজিব কুমার গুহ সহকারী প্রকৌশলী মধুপুর পৌরসভা. মোহাম্মদ শাহরুখ হাসান ,খালেদুজ্জামান চৌধুরী মধুপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল জলিল ও ঠিকাদার সাইফুল ইসলাম সাগর প্রমুখ।
মধুপুর
মধুপুর পৌর ভবনের তৃতীয় তলা সম্প্রসারণের উদ্বোধন
News Editor
|
10 December, 2025, 06:59 AM
|
333 বার পঠিত
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।