স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মধুপুরে দৈনিক বাজার মৎস্যজীবি, কাচামাল,ও মনোহরী ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধায় মধুপুর দৈনিক বাজার মদনগোপার আঙ্গিনা থেকে গরুর হাট মাঠে ধানের শীষের প্রচারণা ও আলোচনা সভায় মিনজুর রহমান নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ ( মধুপুর - ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি এম, রতন হায়দার, পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, সহ-সভাপতি লিলি সরকার, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর সহ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল,ছাত্র দল,শ্রমিক দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দরা সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে, বিএনপির প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহবান জানান।
মধুপুর
মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা
News Editor
|
24 November, 2025, 10:02 AM
|
274 বার পঠিত
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।