স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের আয়োজনে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়িয়ে ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশন মধুপুর উপজেলা  শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

উল্লেখ্য গত (১৯ নভেম্বর) বিএনপি নেতা এ্যাডভোকেট মোহাম্মদ আলীর অনুসারীদের বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে টাঙ্গাইল - ১( মধুপুর- ধনবাড়ী)  আসনে  বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন  গ্রুপের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হলে এক পর্যায়ে জামালপুর রোডের এশিয়া হসপিটাল ও বাসস্ট্যান্ডের লাইফ কেয়ার হাসপাতালে  বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল ছুড়লে এ ভাংচুরের ঘটনা ঘটে।
সন্ত্রাসী এ কর্মকান্ডে রোগী, চিকিৎসক ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করণ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবীতে এ মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশন এ  মানববন্ধনের আয়োজন করেন। 
প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক, ডায়াগনস্টিক এসোসিয়েশন মধুপুর উপজেলা শাখার সভাপতি এশিয়া হসপিটালের স্বত্বাধিকারী খুররম খান ইউসুফজি প্রিন্স এর সভাপতিত্ব, ডা: নাজমুল হোসেন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, লাইফ কেয়ার হাসপাতালে পরিচালক মীর্জা মামুন, মিজান ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক, ডায়াগনস্টিক এসোসিয়েশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি সাখাওত হোসেন,সাধারণ সম্পাদক শাহীন কবির, জেলা শাখার সদস্য মো. ইদ্রিস আলী প্রমূখ।