স্টাফ রিপোর্টার:: মধুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল -১( মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন সমর্থকদের এডভোকেট মোহাম্মদ আলীর বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে, মিছিলটি মধুপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি এম, রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জি, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল,সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মধুপুর
মধুপুর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
News Editor
|
20 November, 2025, 06:44 AM
|
113 বার পঠিত
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।