স্টাফ রিপোর্টার:: মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের এক মাদকসেবীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) দড়িহাসিল গ্রামের রবিউল এর ছেলে নাইম(১৯) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় এ দন্ডাদেশ প্রদান করে আদালত। পরে থাকে মধুপুর থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জোবায়ের হোসেন। সহায়তায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি দল। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মধুপুর
এক মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদন্ড
News Editor
|
12 November, 2025, 04:57 AM
|
576 বার পঠিত
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।