ই-পেপার প্রিভিউ

নিচের আলাদা ফ্রেমে আপনার ডিজাইন দেখুন। ফ্রেমের বাইরের অংশ ডাউনলোড হবে না।

Portal Logo
শনিবার
৩১ অক্টোবর, ২০২৬

অনুষ্ঠিত হচ্ছে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

স্টাফ রিপোর্টার:: মধুপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের মধুপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা শুরু করেন শ্রমিক সদস্যরা।নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতিতে ভোটকেন্দ্র ছিল সরগরম। নির্বাচনে সংগঠনের মোট ১ হাজার ৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭ জন প্রার্থী।নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা বেশ কিছুদিন ধরে নিজ নিজ পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সৌজন্য সাক্ষাৎ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে জমে ওঠে নির্বাচনী আমেজ। অবশেষে ভোটগ্রহণের মধ্য দিয়ে প্রার্থীদের ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হবে।নির্বাচন চলাকালে নির্বাচন পরিদর্শন করেন   সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় সংগঠনের  নির্বাচন কমিশনার ও   পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সংগঠনের নির্বাচন কমিশনার ও  উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি   এম রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, নির্বাচন কমিশনার সুবল চন্দ্র সাহা। এসময়   সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উজ্জ্বল বৈরাগী, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল আউয়াল। পুলিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন আরিফুল ইসলাম সুমন, শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ। আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন মধুপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন তাকে সহযোগিতা করেন উপপরিদর্শক আমিনুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্য।শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করে। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল রাতে অথবা পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ নির্বাচনকে ঘিরে ট্রাক ও কাভার্ডভ্যান চালক শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার, স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সম্পাদক ও প্রকাশক: আব্দুল হামিদ,
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক তালুকদার, বার্তা সম্পাদক: সাইফুল ইসলাম
©২০১৬-২০২৬ মধুপুর বার্তা২৪ . সর্বস্বত্ত সংরক্ষিত.
যোগাযোগ: ০১৭১৮১৮৭৫০৮

মূল পৃষ্ঠায় যান