ই-পেপার প্রিভিউ

নিচের আলাদা ফ্রেমে আপনার ডিজাইন দেখুন। ফ্রেমের বাইরের অংশ ডাউনলোড হবে না।

Portal Logo
শুক্রবার
৩০ অক্টোবর, ২০২৬

জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম। অক্টোবর ২০২৬ মাসের কার্যক্রমের মূল্যায়নে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তাঁর এ অর্জনে মধুপুরের পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অক্টোবর-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা। সভায় জেলা পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিগত মাসে প্রাপ্ত আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের অধীনস্থ সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।সভায় ভালো কাজের স্বীকৃতি ও পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে জেলার বিভিন্ন ইউনিটের কৃতিত্বপূর্ণ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী পুলিশ সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; জেলার সব সার্কেল কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের এ অর্জন তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সাফল্যে মধুপুরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: আব্দুল হামিদ,
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক তালুকদার, বার্তা সম্পাদক: সাইফুল ইসলাম
©২০১৬-২০২৬ মধুপুর বার্তা২৪ . সর্বস্বত্ত সংরক্ষিত.
যোগাযোগ: ০১৭১৮১৮৭৫০৮

মূল পৃষ্ঠায় যান