ই-পেপার প্রিভিউ

নিচের আলাদা ফ্রেমে আপনার ডিজাইন দেখুন। ফ্রেমের বাইরের অংশ ডাউনলোড হবে না।

Portal Logo
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬

মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

বার্তা ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম (পিপিএম-সেবা)। শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড-সংলগ্ন সাহাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, কালিহাতী ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্নপর্যায়ের কর্মকর্তা এবং মধুপুর থানার উপপরিদর্শকগন। এ সময় মধুপুর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্যসচিব মানিক চন্দ্রসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: আব্দুল হামিদ,
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক তালুকদার, বার্তা সম্পাদক: সাইফুল ইসলাম
©২০১৬-২০২৬ মধুপুর বার্তা২৪ . সর্বস্বত্ত সংরক্ষিত.
যোগাযোগ: ০১৭১৮১৮৭৫০৮

মূল পৃষ্ঠায় যান