গ্যাস, সার ও জ্বালানি তেল সংকট উত্তরণে মধুপুরে বিএনপির লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার:: মধুপুর পৌর শহরে গ্যাস, সার ও জ্বালানি তেলের সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বিএনপির বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধুপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে গ্যাস, সার ও জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহসভাপতি এম এ রতন হায়দার, সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্নাসহ বিএনপি,যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেতারা বলেন, গ্যাস, সার ও জ্বালানি তেলের সংকট জনজীবন ও কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। এ সংকট থেকে উত্তরণে কার্যকর উদ্যোগের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি। লিফলেটের মাধ্যমে সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা ও বিভিন্ন তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।