ই-পেপার প্রিভিউ

নিচের আলাদা ফ্রেমে আপনার ডিজাইন দেখুন। ফ্রেমের বাইরের অংশ ডাউনলোড হবে না।

Portal Logo
বুধবার
০৭ অক্টোবর, ২০২৬

মধুপুরে বিজিএস এর ১৫০ সদস্যের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

মধুপুর প্রতিনিধি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে সদস্যদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, মধুপুর ব্রাঞ্চ অফিসের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৫০ জন সদস্যের প্রত্যেকের মাঝে একটি করে আম, লেবু, পেয়ারা ও মেহগনি গাছের চারা দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএফপির রিজিওনাল ম্যানেজার মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমাদ, বিজিএসের সিডিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আঃ হামিদ, বিজিএস এমএফপির মধুপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. ফিরোজ মাহমুদ।এছাড়া অনুষ্ঠানে বিজিএসের সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, পিও (কৃষি) মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার (ইন্সটিটিউশন বিল্ডিং) মো. সুরুজ মিয়া ও এসডব্লিউ মো. নুর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: আব্দুল হামিদ,
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক তালুকদার, বার্তা সম্পাদক: সাইফুল ইসলাম
©২০১৬-২০২৬ মধুপুর বার্তা২৪ . সর্বস্বত্ত সংরক্ষিত.
যোগাযোগ: ০১৭১৮১৮৭৫০৮

মূল পৃষ্ঠায় যান