কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সুরুজ আলী গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃএসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর অভিযানে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ সুরুজ (৫৫) গ্রেফতার।পেশাদারিত্ব ও আস্থার প্রতীক হিসেবে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসআরবি। এরই ধারবাহিকতায়, এসআরবি-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনবাড়ী থানার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামিকে মধুপুর হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।এজাহারের বিবরণে জানা যায় যে, ভিকটিম (১৪) একজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী। সে তার নানীর সাথে তার নানীর বাড়িতে বসবাস করে আসছিল। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ১৫:০০ ঘটিকায় ধৃত আসামি সুরুজ ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে তার চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে আসামি ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৬)। অপরাধ সংঘটনের পর থেকেই অভিযুক্ত সুরুজ আইনের হাত থেকে বাঁচতে পলাতক ছিল। মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে, সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্প উক্ত আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত অনুমান ০১:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা ইউনিয়নের কাকরাইদ বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ সুরুজ (৫৫), কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।