ই-পেপার প্রিভিউ

নিচের আলাদা ফ্রেমে আপনার ডিজাইন দেখুন। ফ্রেমের বাইরের অংশ ডাউনলোড হবে না।

Portal Logo
মঙ্গলবার
২৯ সেপ্টেম্বর, ২০২৬

মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের মধুপুরে মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, যানজট নিরসনসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি আব্দুল হামিদ, রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, মধুপুর সরকারি কলেজের প্রতিনিধি হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন সুলতানা সুমি এবং ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেন প্রমুখ।সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।সভায় মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, সড়কে যানজট নিরসন এবং বিদ্যুৎ পরিস্থিতিসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সম্পাদক ও প্রকাশক: আব্দুল হামিদ,
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক তালুকদার, বার্তা সম্পাদক: সাইফুল ইসলাম
©২০১৬-২০২৬ মধুপুর বার্তা২৪ . সর্বস্বত্ত সংরক্ষিত.
যোগাযোগ: ০১৭১৮১৮৭৫০৮

মূল পৃষ্ঠায় যান