চোর সন্দেহে ৮ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ-টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চোর সন্দেহে জিহাদ নামে আট বছরের এক শিশুকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে মফেজ উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে শিশুটির পরিবারের অভিযোগ। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।শিশুটির পরিবারের অভিযোগ, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই চোর সন্দেহে জিহাদকে ডেকে নিয়ে মারধর করা হয়। ঘটনার পর শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।শিশুটির নানা মফিজুল ইসলাম ও নানি মাছাঃ বকুলি বেগম জানান, জিহাদের বাবা-মা নেই। গত ছয় বছর ধরে তারা শিশুটিকে লালন-পালন করছেন। জিহাদ গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।পরিবারের ভাষ্য অনুযায়ী, গত রোববার সন্ধ্যার পর গুবুদিয়া গ্রামের মৃত তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন জিহাদকে ডেকে নিয়ে যান। পরে চোর সন্দেহে তাকে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেন তাঁরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।শিশুটির নানা মফিজুল ইসলাম বলেন, ‘কোনো ধরনের যাচাই-বাছাই বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে শুধু সন্দেহের ভিত্তিতে একজন শিশুকে মারধর করা অত্যন্ত গুরুতর অন্যায়।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ ঘটনায় মফিজুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তে বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’তবে শিশুটিকে মারধরের অভিযোগের বিষয়ে মফেজ উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।