মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
স্টাফ রিপোর্টারঃউৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী মধুপুর জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মধুপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (স্বপন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শামীম আল মামুন জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ অন্যরা।এ সময় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি, বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসানসহ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা। এসময় বিএনপি, যুবদল, ছাত্র দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। শিক্ষাব্যবস্থার বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে শিক্ষক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাধারণ শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ, শিক্ষক সমাজের অধিকার আদায় এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ।