ই-পেপার প্রিভিউ

নিচের আলাদা ফ্রেমে আপনার ডিজাইন দেখুন। ফ্রেমের বাইরের অংশ ডাউনলোড হবে না।

Portal Logo
বৃহস্পতিবার
১৭ সেপ্টেম্বর, ২০২৬

মধুপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:: মধুপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলাল হোসেন অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা ও সমাজে অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। সভাপতিত্ব করেন আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলাল হোসেন।এ সময় বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. চান মাহমুদ ও তোফাজ্জল হোসেন তোতা।বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: আব্দুল হামিদ,
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক তালুকদার, বার্তা সম্পাদক: সাইফুল ইসলাম
©২০১৬-২০২৬ মধুপুর বার্তা২৪ . সর্বস্বত্ত সংরক্ষিত.
যোগাযোগ: ০১৭১৮১৮৭৫০৮

মূল পৃষ্ঠায় যান