ই-পেপার প্রিভিউ

নিচের আলাদা ফ্রেমে আপনার ডিজাইন দেখুন। ফ্রেমের বাইরের অংশ ডাউনলোড হবে না।

Portal Logo
বুধবার
০১ জুলাই, ২০২৬

মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:: মধুপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রতিবেশীর বিচার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার  দুপুরে উপজেলার মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েক শত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুল, মাদ্রাসা ও বাড়িতে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।ভুক্তভোগী শিশুটির মা সাবিনা বেগম অভিযোগ করে বলেন, বুধবার সকালে তিনি ও তার স্বামী বাড়িতে খাবার খাচ্ছিলেন। এ সময় পাশের ঘরে তার মেয়ে স্কুলের পোশাক পরছিল। এই সুযোগে প্রতিবেশী শাহ আলম ঘরে ঢুকে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের ডাকচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্ত শাহআলম পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিষমারা গ্রামের নজরুল ইসলাম, মেছের আলী, সাবিনা বেগম, রেনু বেগম, সাহিদা বেগম,জাহানারা বেগম, হলুদিয়া গ্রামের মিন্টু মিয়া এবং বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন। নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ঘটনাটি আমাকে জানিয়েছেন। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি। মধুপুর থানার অফিসার ইনচার্জ  এ কে এম ফজলুল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: আব্দুল হামিদ,
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক তালুকদার, বার্তা সম্পাদক: সাইফুল ইসলাম
©২০১৬-২০২৬ মধুপুর বার্তা২৪ . সর্বস্বত্ত সংরক্ষিত.
যোগাযোগ: ০১৭১৮১৮৭৫০৮

মূল পৃষ্ঠায় যান