Portal Logo
রবিবার
২৪ মে, ২০২৬

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মধুপুরে মানববন্ধন

আব্দুল জলিল, (মধুপুর) টাঙ্গাইল:: টাঙ্গাইলের  মধুপুর উপজেলায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন হয়। ২৪ মে রবিবার সকাল ১১ ঘটিকায় মধুপুর ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে বিপুল সংখ্যক গ্রাহক বৃন্দ মানববন্ধন করে। উক্ত মানববন্ধনের আহবায়ক প্রিন্সিপাল হাবিবুর রহমান (লাইট হাউজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ) গোপালপুর।এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন- আমরা গভীরভাবে লক্ষ্য করছি গ্রাহকদের আস্থা ব‍্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন বেশ কিছুদিন যাবত অনিয়মের মধ্যে চলছে । এ সকল অনিয়মগুলো বন্ধ করে ব্যাংকের স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনতে হবে, এবং মোঃ ওমর ফারুক খান কে স্বপদে পুনর্বহাল করতে হবে। তিনি বলেন - ব‍্যাংকের পরিবেশ ধ্বংস কারি ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীম কে অবিলম্বে বহিষ্কার করতে হবে। মানববন্ধনে অবস্থানরত অন্য এক গ্রাহক মোঃ হাফিজুর রহমান প্রধান শিক্ষক গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয় তিনি বলেন-   ব‍্যাংক এর দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি না করতে পারার দায়ে চেয়ারম্যান ডঃ জুবায়দুর রহমান এর পদত্যাগ চাই। কারী আব্দুল বারী বলেন ইসলামী ব্যাংক হচ্ছে এদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন, গত ১৭ বছর স্বৈরশাসকের আমলে ইসলামী ব্যাংক লুটপাট করে খেয়েছে, আমরা জানি এখন গণতন্ত্রতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এ সরকারের আমলে যদি আবার সেই ইসলামী ব্যাংক শকুনের ছোবলে পড়ে এদেশের তৌহিদী জনতা মেনে নিবে না।

মূল পৃষ্ঠায় যান