Portal Logo
মঙ্গলবার
৩১ মার্চ, ২০২৬

পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে মধুপুরে ২৫ হাজার টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার:: মধুপুরে পঁচা বাসি মাংস বিক্রি করার দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর হাটখোলা বাজারে এ ভ্রাম্যমান  আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪০ কেজি পঁচা মাংস জব্দ  করে  মাটিতে পুঁতে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত মাংস বিক্রেতাকে মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত   পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: শহিদুজ্জামান। এসময় উপজেলা নির্বাহী অফিসার জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এমন কাজের সাথে জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।

মূল পৃষ্ঠায় যান