গোপালপুরে এএফসি ওমেন্স ফুটবল ডে উপলক্ষে ফুটবল ফেস্টিবল
বার্তা ডেস্ক:: গোপালপুরে এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের ফুটবল ফেস্টিবল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে সূতী ভিক্টরী মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এএফসি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমির সৌজন্যে এক বর্ণাঢ্য ফুটবল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ নারী ফুটবলের উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারী ফুটবলের প্রসার ও তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন সূতী ভিক্টরী মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ক্রীড়াপ্রেমী আব্দুল লতিফ, একাডেমির সহ-সভাপতি বাদল, একাডেমির কোচ ও বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কাঞ্চনসহ অন্যান্য শিক্ষক ও ক্রীড়াবিদরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকারসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীগণ।