গোপালপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
মো. সেলিম হোসেন: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের গোপালপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে নগদা শিমলা ইউনিয়নের বনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড বিএনপি (বনমালী-বিলডগা) এই অনুষ্ঠানের আয়োজন করে। গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু। স্মৃতিচারণমূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন, "বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ় অবস্থান আজও গণতন্ত্রকামী মানুষের জন্য প্রেরণার উৎস।" তিনি আরও বলেন, "ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও তিনি কখনো দেশ ও জনগণের অধিকার প্রশ্নে আপস করেননি। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম প্রমাণ করেছে যে, জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো দমননীতিই টিকতে পারে না।" অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত (ভিপি), সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম ও সাবেক সিনিয়র সহ-সভাপতি খোরশেদুজ্জামান মন্টু,সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু ও সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল। উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেনিন ও সদস্য সচিব বদিউজ্জামান রানা। উপজেলা কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান (রাজু ফকির)। নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু। বিএনপি নেতা আনসার আলী সাগরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী ইমদাদুল হক। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।