Portal Logo
বৃহস্পতিবার
০১ জানুয়ারি, ২০২৬

মধুপুরে যানজট নিরসনে পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, হকার উচ্ছেদ

মোঃ আব্দুল জলিল, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের উত্তর জনপদের ব্যস্ততম উপজেলা মধুপুরে অসহনীয় যানজট নিরসনে ঝটিকা অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় জনভোগান্তি কমাতে এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে এ অভিযান চালানো হয়। মধুপুরের কর্মবীর খ্যাত প্রশাসক মোঃ জুবায়ের হোসেনের বিশেষ নির্দেশনায় এ অভিযান শুরু করে পৌর কর্তৃপক্ষ। অভিযানটি মধুপুর পৌরসভা ভবন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড চত্বর হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) পর্যন্ত বিস্তৃত ছিল। অভিযান চলাকালে রাস্তার দুই পাশ দখল করে থাকা অবৈধ স্থাপনা এবং যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল প্রকার হকার উচ্ছেদ করা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাস্তার একাংশ দখল করে বাজার ও দোকান বসানোর ফলে মধুপুর শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল, যার ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। এমনকি যানজটের কারণে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অফিস-আদালতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বকুনি খাওয়া সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। হকার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ শাহিন মিয়া। অভিযানে আরও অংশগ্রহণ করেন পৌর কর্মকর্তা ও কর্মচারী মোহাম্মদ খালেদুজ্জামান চৌধুরী, মোঃ রব্বানী, মোঃ রুহুল আমিন, সজিব মন্ডল ও মোঃ আইয়ুব আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অভিযান প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং শহরের সৌন্দর্য বজায় রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। রাস্তা দখল করে কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। এলাকাবাসী পৌর প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

মূল পৃষ্ঠায় যান