Portal Logo
শনিবার
১৩ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির সুস্থতা কামনায় নবজাগরণ সমাজ সেবা সংঘের মাহফিল অনুষ্ঠিত

    দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় মধুপুর উপজেলার দত্তবাড়ী বাজারে নবজাগরণ সমাজ সেবা সংঘের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবজাগরণ সমাজ সেবা সংঘের আহবানে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দত্তবাড়ী বাজারের সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নবজাগরণ সমাজ সেবা সংঘের প্রতিষ্ঠাতা এডমিন খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী দৃঢ় অবস্থানের জন্য সুপরিচিত, জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সাহসী কণ্ঠ ওসমান হাদি আততায়ীর বুলেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং ন্যায় ও সত্যের পক্ষে তার সংগ্রামকে আরো শানিত করে দেন,(আমীন)। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান।  এ সময় শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া করা হয়।  উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন নবজাগরণ সমাজ সেবা সংঘের এডমিন ও জুলাই যোদ্ধা খালিদ মঞ্জিল মুজাহিদ, এডমিন সাইফুদ্দিন, সদস্য জিহাদ মিয়া, আব্দুল মমিন, মারুফ, রাতুল, শাহরিয়ার, রনি ও কাওসার সহ প্রমুখ।

মূল পৃষ্ঠায় যান