Portal Logo
মঙ্গলবার
০৯ ডিসেম্বর, ২০২৫

দুর্ভোগ কমবে গোনাবাড়ীবাসীর, সাঁকোর বদলে চালু হলো কাঠের ব্রিজ

স্টাফ রিপোর্টার: মধুপুর উপজেলার গোনাবাড়ী বংশাই নদীর উপর নির্মিত কাঠের নতুন ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।  দীর্ঘদিনের ভোগান্তি দূর করে স্থানীয়দের স্বপ্নের এই কাঠের সেতুটি উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জুবায়ের হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্রারুল হক শিমুল, ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা জানান, এতদিন সরু সাকুর কারণে বংশাই নদী পার হতে গিয়ে তাদের নানান ভোগান্তির শিকার হতে হতো।  বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী পরিবহন বা বাজারে যাতায়াত ছিল ঝুঁকিপূর্ণ। নতুন কাঠের এই ব্রিজ চালু হওয়ায় অবশেষে সেই দুর্ভোগের অবসান ঘটবে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোনাবাড়ীর মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।  ধাপে ধাপে আরও উন্নত অবকাঠামোর কাজও করা হবে। স্থানীয়দের মাঝে নতুন ব্রিজকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

মূল পৃষ্ঠায় যান