ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীরা ও মুসলমানদের মতো সুযোগ সুবিধা পাবেন: প্রিন্সিপাল মোন্তাজ আলী
তানভীর তছির:: জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীরা ও মুসলমানদের মতো সুযোগ সুবিধা পাবেন বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনিত এমপি প্রার্থী প্রিন্সিপাল মোঃ মোন্তাজ আলী। বৃহস্পতিবার রাতে মধুপুরে গোপাল গোস্বামীর পারস দান অনুষ্ঠানে শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্ঠকালীন লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল কাদের, অফিস সেক্রেটারি হাফিজুর রহমান,যুববিভাগের সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর, মধুপুর পৌরসভার সাত নং ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেন সহ অনেকেই। এসময় তিনি আরও বলেন, সারা বাংলাদেশের ন্যায় মধুপুরেও হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ সম্পৃতি বজায় রেখে চলে আসছে, ভবিষ্যতে সৌহার্দ্য বজায় থাকবে।