খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মধুপুরে গণদোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মধুপুরে একটি গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় একটি মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। পরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলীর নেতৃত্বে বিশেষ মোনাজাত করা হয়। এতে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করা হয়। মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।