Portal Logo
বুধবার
২৬ নভেম্বর, ২০২৫

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার:: ''দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি" এ প্রতিপ্রাদ্যকে  ধারন করে টাঙ্গাইলের  মধুপুরে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর  ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে  বুধবার ( ২৬ নভেম্বর) সকালে মধুপুর  উপজেলা  প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মঠে প্রাণিসম্পদ ও  ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে "প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫” আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্র‌্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এ বিএম খায়রুল ইসলাম , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান প্রমূখ।  সপ্তাহব্যাপি এ প্রাণিসম্পদ মেলায় ৩০ টি স্টল অংশ গ্রহন করেছে।  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা  প্রাণিসম্প্রসারণ কমকর্তা  ডাঃ জাহিদ  হোসেন।অনুষ্টান শেষে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ মেলার  বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মূল পৃষ্ঠায় যান